Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Pages

Tuesday, September 3, 2013

এক্সেলে ডুপ্লিকেট লাইন ডিলিট করার উপায়

মাইক্রোসফট এক্সেলে প্রতিটি রো-তে এক বা একাধিক লাইন থাকতে পারে। ই-মেইল কালেকশন বা অন্যকোন ডাটা কালেকশনের ক্ষেত্রে ইন্টারনেট বা অন্যকোন সোর্স থেকে ডাটা সংগ্রহ করে কপি-পেষ্ট করলে ডাটা ডুপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে। একটি উদাহরন দিলে ভালো বোঝা যাবে। মনে করুন, আপনি আপনার একজন বন্ধুর কাছ থেকে কিছু ই-মেইল সংগ্রহ করেছেন। সেগুলো এক্সেলে রেখেছেন। এবার আরেকজনের কাছ থেকেও কিছু ই-মেইল পেলেন। এখন আপনি যদি পরের জনের কাছ থেকে প্রাপ্ত ই-মেইলগুলো আগের সংগ্রহ করে রাখা ই-মেইলগুলোর নিচে একটি একটি করে টাইপ করতে থাকেন, তাহলে এক্সেল আপনাকে সাজেশন আকারে দেখাবে যদি আপনার টাইপকৃত ই-মেইলটি আগে থেকে থাকে। আর যদি সরাসরি সবগুলো ই-মেইল পেষ্ট করে দেন, তাহলে সেখানে ডুপ্লিকেট ই-মেইল থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু যেহেতু আপনি ফ্রেশ ই-মেইল চাচ্ছেন, সেহেতু এখান থেকে ডুপ্লিকেট ই-মেইলগুলো মুছে ফেলতে হবে। এখন আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে ডুপ্লিকেট রো মুছে ফেলতে হয়।